• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

ভোলার মাটিতে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি
  ০২ জুন ২০২৬, ১৭:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ভোলার মাটিতে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২ জুন) বিকেলে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুর ২টা ১৫ মিনিটে ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

জানাজা শেষে তার মরদেহ কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

জীবদ্দশায় নিজ জন্মভূমি ভোলার মাটিতে চিরনিদ্রায় শায়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তোফায়েল আহমেদ। পরিবারের সদস্যরা তার সেই ইচ্ছা পূরণ করেছেন।

এর আগে রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তার মরদেহ ভোলায় আনা হয়। ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শোকাহত মানুষের উপস্থিতিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য ও মন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে ভোলাসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

আরও পড়ুন

আমির হামজার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

জীবননগরে এমপি আমির হামজার গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২

সিলেট সফরে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

মঙ্গলবার সকালে তার মরদেহ ভোলায় পৌঁছানোর পর থেকেই গ্রামের বাড়িতে শোকের আবহ তৈরি হয়। দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও দলীয় নেতাকর্মীরা সেখানে ছুটে আসেন।

১৯৪৩ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ১৯৭০ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের অন্যতম প্রভাবশালী ও কিংবদন্তিতুল্য রাজনীতিক হিসেবে পরিচিতি লাভ করেন।

এমএস/

  • তোফায়েল আহমেদ
এ সম্পর্কিত আরও খবর
তোফায়েল আহমেদকে গার্ড অব অনার প্রদান
তোফায়েল আহমেদকে গার্ড অব অনার প্রদান
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান
তোফায়েল আহমেদ: ছাত্রনেতা থেকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান
তোফায়েল আহমেদ: ছাত্রনেতা থেকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান
তোফায়েল আহমেদের প্রথম জানাজা বাদ মাগরিব ধানমন্ডিতে
তোফায়েল আহমেদের প্রথম জানাজা বাদ মাগরিব ধানমন্ডিতে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।